শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রার কোবাদক স্টেশন ও সাতক্ষীরা স্মার্ট টিমের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময় সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে। এ সময় ৭০ কেজি কাঁকড়া, ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল শনিবার ভোর ৪ টার দিকে সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কুঞ্চিখালের ভাটিকানা এলাকা হতে অবৈধ কাঁকড়া সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চাদনীমুখা গ্রামের মোঃ খবির হোসেন গাজী, মোঃ তারিকুল ইসলাম গাজী ও আজারুল গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com