সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ২ জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনে কোবাদক স্টেশনের কালিরখাল এলাকা খেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নৌকা, ৩টি বিষের বোতল ও জাল উদ্ধার করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের লোকমান খানের পুত্র রইজ উদ্দীন খান (৪৫) ও লুৎফর মোল্যার পুত্র মাছুম মোল্ল্যা (৩৫)। পরে হোগলধারি খাল এলাকায় আরও একটি অভিযানকালে দুটি নৌকা জব্দ করে বন বিভাগ। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে জেলেরা সুন্দরবনে পালিয়ে যান। এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার সময় ২ জেলেকে আটক করে বন আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com