শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নেই, ইইউ প্রতিনিধিদের জানালেন ফখরুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

এফএনএস: দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির চিন্তা-ভাবনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন ইস্যুতে সার্বিক বিষয় পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের যে টিম আসবে তা নিয়ে আলোচনা হয়েছে। ফখরুল জানান, বৈঠকে বিএনপি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জানিয়েছে যে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এর আগে বিকেল ৩টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যায়। এই দলে আরও ছিলেন ইইউর ডেপুটি রাষ্ট্রদূত স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান। অন্যদিকে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com