সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেঞ্চুরি করেও চাপে কোহলি, কিন্তু কেন?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ৪ বছর পর বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি দেখেছে আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শতরানের ঝলমলে ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তবে সেঞ্চুরি করেও যেন স্বস্তিতে নেই তিনি। ম্যাচ শেষে সেই চাপের কথাই ফুটে উঠল কোহলির মুখে। বৃহস্পতিবার(১৮ মে) রাতে কোহলির সেঞ্চুরিতে হায়দরাবাদের বিপক্ষে বড় জয় পায় আরসিবি। মূলত এই জয়েই প্লে-অফে যাওয়ার সম্ভাবনা টিকে রইল আরসিবির। ম্যাচ জয়ের পথে কোহলি মাত্র ৬৩ বলে ১০০ রানের ইনিংস উপহার দিয়ে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। চার বছর পর আইপিএলে সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতীয় তারকা। তবুও তার কণ্ঠে শোনা গেল হতাশা। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এটা ষষ্ঠ শতরান। কিন্তু এর জন্য নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না এটার জন্য। আমি এরইমধ্যে নিজেকে অনেক চাপের মধ্যে রেখেছি। তাই এটা নিয়ে ভাবছি না। তবে কে কী বলছেন সেটা নিয়েও আমি ভাবি না। সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত।’ এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৫৩৮ রান করে ফেলেছেন কোহলি। তবুও তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু কোহলি মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছেন রানে ফিরতে। আরসিবি তারকা বলেন, ‘শেষ কয়েকটা ম্যাচে আমি রান পাইনি। নেটে যে ভাবে খেলছিলাম, ম্যাচে সেটা হচ্ছিল না। তাই এই ম্যাচে কিছু করতে চেয়েছিলাম। প্রথম বল থেকে বোলারদের উপর চেপে বসতে চেয়েছিলাম। এই মৌসুমে যেটা বার বার করছিলাম। রানের লক্ষ্যটা বড় ছিল, কিন্তু আমি প্রথম থেকেই নিজের মতো খেলছিলাম।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com