মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপকে সামনে রেখে সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে প্রায় সব দেশই। যদিও গত বছর স্থগিত হয়ে যাওয়া আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচটি আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে খেলার কথা বলেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। কিন্তু উভয় দেশই যেহেতু বিশ্বকাপে পৌঁছে গেছে, সে কারনেই প্রস্তুতির লক্ষ্যে ম্যাচটি বাতিলের অনুরোধ জানানো হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের কনফেডারেশনের পক্ষ থেকে। শেষ পর্যন্ত অবশ্য ফিফা সেটা মেনে নিয়েছে। তার পরিবর্তে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলার দিকেই বেশী নজড় দিয়েছিল। সে লক্ষ্যে আপাতত হন্ডুরাস বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে খেলার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলবে তারা। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরো একটি ম্যাচ খেলার কথা আছে, যার আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে ২৭ সেপ্টেম্বর, যার সম্ভাব্য ভেন্যু নিউ জার্সির রেড বুল এ্যারেনা হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাজকুয়েজ এ নিয়ে উচ্ছ¡াস প্রকাশ করে বলেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের সঙ্গে খেলার এই সুযোগটা আমরা উপভোগ করতে চাই।’ সেপ্টেম্বরে ব্রাজিলও দুটি প্রীতি ম্যাচ খেলবে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে। আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com