সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেমির আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই ব্রাজিল-আর্জেন্টিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: এক দল পড়েছে আট গ্র“পের প্রথম ভাগে। পরের ভাগে আরেক দল। তাই কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুই চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ড্র হয়েছে শুক্রবার। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্র“পে। যেখানে তাদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। অন্যদিকে, রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী ব্রাজিল ‘জি’ গ্র“পে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে। আট গ্র“পে প্রতিটির শীর্ষ দুটি করে দল যাবে নকআউট পর্বের প্রথম ধাপে, অর্থাৎ শেষ ষোলোয়। সেখানে ‘এ’ থেকে ‘ডি’ গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো মুখোমুখি হবে একে অন্যের। একইভাবে, মুখোমুখি হবে পরের চার গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো। যেমন, শেষ ষোলোয় মুখোমুখি হবে ‘এ’ গ্র“পের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্র“পের রানার্সআপ, ‘সি’ গ্র“পের চ্যাম্পিয়ন ও ‘ডি’ গ্র“পের রানার্সআপ, ‘বি’ গ্র“পের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্র“পের রানার্সআপ, ‘ডি’ গ্র“পের চ্যাম্পিয়ন ও ‘সি’ গ্র“পের রানার্সআপ। এদের মধ্যে জয়ী দলগুলোই মুখোমুখি হবে কোয়ার্টার-ফাইনালে। সেক্ষেত্রে শুধু শেষ চারে গেলেই দেখা হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার। গ্র“প পর্বে আগামী ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com