শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

এফএনএস : পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সেখানে রোজা শুরু হচ্ছে শনিবার (২ এপ্রিল) থেকে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন থেকে। ফলে শুক্রবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর হয়ে রয়েছেন মানুষ। খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত। এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এ বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে। ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে। তাই শনিবার থেকে সেখানে রোজা পালন করা হবে। মিসরেও পবিত্র রমজান শুরু হবে শনিবার থেকে। ব্র“নেইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার তাদের দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার সেখানে শাবান মাসের শেষ দিন ধরা হবে, যার ফলে রোজা শুরু হবে রবিবার থেকে। এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও জানিয়েছে, আগামী রবিবার থেকে সেখানে পবিত্র রোজা পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com