মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সৌদি আরবের বিপক্ষে জয় পেয়েও স্বপ্নভঙ্গ মেক্সিকোর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মেক্সিকো। শেষ ১৬ তে যেতে এই জয়ই যথেষ্ট ছিল না তাদের। প্রয়োজন ছিল আরো এক গোল। তবে তা করতে ব্যর্থ হয় তারা। ম্যাচ জুড়ে সৌদি আরবকে কোণঠাসা করে রেখে দুর্দান্ত ফুটবল খেলল মেক্সিকো। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের দুই গোলে এগিয়েও গেল তারা। অন্য ম্যাচের ফলও পক্ষেই ছিল। দরকার ছিল কেবল আরেকটি গোল। কিন্তু সেই ম্যাচ শেষ হতে উল্টো নিজেরাই গোল খেয়ে বসল দলটি। ফলে, জিতেও একরাশ হতাশা যোগ হলো মেক্সিকো শিবিরে। এদিকে, গ্র“প পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরও শেষ ষোলো নিশ্চিত হয়েছে রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ডের। গ্র“প সি এর অপর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জয় পাওয়ায় পয়েন্ট সমান হলেও গোল গড়ে নকআউট নিশ্চিত হয় পোল্যান্ডের। লুসাইল স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্র“পের শেষ রাউন্ডে সৌদি আরবকে ২-১ গোলে হারায় মেক্সিকো। একই সময়ে শুরু আরেক ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারে পোল্যান্ড। শেষ মুহূর্তে মেক্সিকো গোল খাওয়ার আগে শুধু ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে ছিল পোলিশরা। সৌদি আরবকে হারানোয় মেক্সিকোর পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। অন্যদিকে পোল্যান্ডেরও পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। কিন্তু গোল পার্থক্যে পোল্যান্ড চলে গেল শেষ ষোলোয়। স্বপ্নভঙ্গ হয় মেক্সিকোর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com