মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাগেরহাটের মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। প্রত্যক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম মায়ের সঙ্গে রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুল থেকে আসছিল। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি ট্রেন আসে। সে সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পর তিনিসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com