রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্টাটিকস, শিক্ষা সহায়ক সংস্থার বার্ষিক সাধারণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার স্টাটিকস, শিক্ষা সহায়ক সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কনভেনশান সেন্টার লেকভিউতে স্টাটিকস, শিক্ষা সহায়ক সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্টাটিকস এর সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু। সভায় বিগত বছরের আয়- ব্যায়ের হিসাব ও গত সভার কার্যবিবরণী পাঠ করা হয়, এবং সদর উপজেলা সহ অন্যান্য উপজেলার মাধ্যমিক ও সমমান প্রতিষ্ঠানের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদানের জন্য সর্ব সম্মতিক্রমে আগামী বছরে সদর উপজেলাসহ আরও কিছু উপজেলায় মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সহ সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি অধ্যাপক মো: মোজাম্মেল হোসেন, এ্যাড. সৈয়দ রেওয়ান আলি, এ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, আলহাজ্ব শফিউল ইসলাম, লাবসা হাইস্কুলের সভাপতি মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল হক, সাবেক কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাকিবুর রহমান বাবলা, সাবিনা খান চৌধুরী, ফারজানা রুবি মুক্তি, আমিরুল ইসলাম, ইউসিবিএল ব্যাংকের ম্যানেজার আব্দুল কাদের, এ্যাড. মুনীরউদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com