মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্টার্ক-জাম্পার বোলিং নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: পেসার মিচেল স্টার্ক ও স্পিনার এডাম জাম্পার বোলিং নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিলো অসিরা। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। নিজেদের মাঠ টাউন্সভিলে টস জিতে এবারও প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। পেসার মিচেল স্টার্কের বোলিং তোপে ১৪ রানেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তিন উইকেটের সব ক’টিই নেন স্টার্ক। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেও, ব্যর্থ হয় জিম্বাবুয়ের মিডল-অর্ডার ব্যাটাররা। মিডল-অর্ডারে সিন উইলিয়ামস-সিকান্দার রাজা-রেগিস চাকাভাদের বড় ইনিংস খেলতে দেননি অসিদের এডাম জাম্পা-ক্যামেরুন গ্রিন। ফলে ২৭ দশমিক ৫ ওভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্ব নি¤œ ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। ১৭ রানের বেশি করতে পারেননি ইনফর্ম রাজা। ১০ রান করে করেন অধিনায়ক চাকাভা-টনি মুনওয়াঙ্গা-রায়ান বার্ল। অস্ট্রেলিয়ার স্টার্ক ২৪ রানে ও জাম্পা ২১ রানে ৩টি করে উইকেট নেন। আগের ম্যাচে ৫ উইকেট নেয়া ক্যামেরুন গ্রিনের শিকার ছিলো ২ উইকেট। ৯৭ রানের সহজ টার্গেটে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ১৬ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন অসি দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ১৩ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১ রান করেন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। জিম্বাবুয়ের বোলারদের কোন সুযোগ না দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তারা। ১৫তম ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্মিথ-ক্যারি। তৃতীয় উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৮টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৪৭ রান করেন স্মিথ। ৩৩ বলে অপরাজিত ২৬ রান করেন ক্যারি। ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক। আগামী ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com