মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্থানীয় নয়, সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি: সিইসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। গতকাল মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভার পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারনা করা যাবে নির্বাচন কবে হবে। তিনি আরও বলেন, আশা করছি মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমরা একটি সুষ্ঠু হোক গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে প্রতিশ্রুতি বদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এ এম এম নাসির উদ্দিন। এসময় প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ—প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারসহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়সহ জেলা ও উপজেলার নির্বাচন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com