শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বপ্নসিঁড়ির শীতবস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনে স্বপ্নসিঁড়ির সভাপতি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানার পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজিজুর রহমান পলাশ। এ সময়ে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, নাজরানা কাকলি, রেবেকা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বপ্নসিঁড়ির সদস্যরা সংগঠনের শুরু থেকেই সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বপ্নসিঁড়ির আজ এ ক্ষুদ্র প্রয়াস। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com