শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ৮২ হাজার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস: অস্বাভাবিক হারে বেড়েছে মার্কিন ডলারের দাম। এর প্রভাবে দেশি- বিদেশি বাজারে বেড়েছে সোনার দাম। ফলে প্রতি গ্রাম সোনার দাম ৩৬০ টাকা বাড়ানোর তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে হিসেবে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ রোববার থেকে সারাদেশে কার্যকর করবে বাজুস। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভ‚ইয়া লিটন। বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীদের পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন এই মূল্যে সোনা ও রূপা বিক্রির জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাজুস। নতুন মূল্যর বিষয়ে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৭ হাজার ৭০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৬ হাজার ৭৫০ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৫ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির বা পুরাতন প্রতি গ্রাম সোনার দাম হবে ৪ হাজার ৮২০ টাকা। বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ৮০ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com