শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীরও মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী স্বর্ণলতা দাশের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার তাদের একত্রে দাহ করা হয়। উপজেলার লক্ষ্মণপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, গ্রামের কানাই চন্দ্র দাস (৭০) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত সোমবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পেঁৗছালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার ১০ মিনিট পর স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী স্বর্ণলতা দাস নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশী মার্ক সরকার জানান, কানাই দাস ও স্বর্ণলতা দাস দম্পতির সুখী সংসার ছিল। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মির্জাপুর শ্মশানে স্বামী ও স্ত্রীকে দাহ করা হয়। স্বামী ও স্ত্রীর একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com