সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ॥ প্রতাপনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ পরিবেশ প্রকল্পের আওতায় গতকাল বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় বারসিক সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। ইউপি সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন বারসিক সংস্থার জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও উন্মুক্ত আলোচনায় মতবিনিময় করেন ইউপি সদস্য যথাক্রমে সোহরাব হোসেন, আব্দুর রউফ, আইয়ুব আলী সরদার, মোকছেদুর রহমান, রায়হানুজ্জামান, ইউপি সদস্যা খাদিজা খাতুন ও আছিয়া খাতুন, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, সিপিপি সদস্য গোলাম রসুল, বারসিক সংস্থার উপজেলা সমন্বয়কারী আছাদুজ্জামান, ফিল কর্মকর্তা আল আমিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com