সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ নিয়ে এক সময় ছিলো জল্পনা-কল্পনা তা এখন বাস্তবতা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে দেশের ৬৪টি জেলা থেকে সরকারের পক্ষ থেকে নতুন আইডিয়া নেয়া হচ্ছে। বর্তমান সরকারের প্রচেষ্টায়ই স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে। তাঁরা আরও বলেন, স্মার্ট বাংলাদেশের তিনটি নীতি (পেপারলেস, ক্যাশলেস ও প্রেজেন্সলেস) ও চারটির স্তম্ভের (স্মার্ট সিটিজেন, সোসাইটি, ইকোনমি ও গভর্নমেন্ট) এর ওপরভিত্তি করে জেলা সংক্রান্ত ভিশন তৈরি করা যেতে পারে। সকল জেলার বিশেষ বৈশিষ্ট যেমন ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি,ফসল, শিল্প কারখানা, পোশাক পরিচ্ছদ ইত্যাদিকে কেন্দ্র করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট জেলায় রূপান্তরের জন্য ভবিষ্যৎমূখী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com