রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন শীল দেশের কাতারে উন্নিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলার জন্য কাজ শুরু করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভ‚মিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে। সরকারের ভিশন ২০৪১ আগে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পরিনত হবে। আমাদের লক্ষ থাকবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বিশ্বাস, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ব্রেকিং দ্যা সাইলেন্স শরিফুল ইসলাম। কর্মশালায় সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা হিসাবে গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com