সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হজ করতে দেশ ছেড়েছেন রিয়াদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: পবিত্র হজ পালন করতে গতকাল বৃহস্পতিবার দেশ ছেড়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল। তবে গতকাল মক্কার উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াদের স্ত্রী। তার সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে রিয়াদের হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে রিয়াদের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই রিয়াদের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন রিয়াদ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা। কেননা বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে রিয়াদ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকেই চ‚ড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com