মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হবিগঞ্জে কাজে যাওয়ার পথে ৩ নারী শ্রমিকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের চাপায় বাদশা পাইওনিয়ার কোম্পানি লিমিটেডের তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার ঢাকা—সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার, নবীগঞ্জ উপজেলার জন্তুরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার। পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কোম্পানির কাজে যোগ দিতে টমটম নিয়ে রওয়ানা দেন। শাহজিবাজার এলাকায় পেঁৗছালে দ্রুতগতির একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম উল্টে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নারী শ্রমিক মারা যান। এছাড়া আহত একজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা—সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com