সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: চলতি বছরে মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর এতেই হুমকির মুখে পড়ে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। পরে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান। তবে সেটা নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। গতকাল বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসিসি জানায়, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।’ হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপ আয়োজনের কথা জানালেও চ‚ড়ান্ত সূচি প্রকাশ করেনি এসিসি। এশিয়া কাপের প্রথম পর্বে দুই গ্রæপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রæপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রæপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রæপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোর পর্বে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com