বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হাতুড়ির আঘাতে নারীর মৃত্যুর, স্বামী গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: রাজধানীর বংশালে পারিবারিক কলহে স্বামীর হাতুড়ির আঘাতে মাকসুদা খানম (৩০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী মো. ইব্রাহিম খানকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বংশাল ২৪ নম্বর শিক্ষাটলি নাজিরা বাজারে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বংশাল থানার এসআই মো. ফেরদৌস এ তথ্য জানান। মাকসুদা সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। মৃতের চাচা মাওলানা আব্দুল লতিফ বলেন, দুই বছর আগে পারিবারিকভাবে ইব্রাহিমের সঙ্গে মাকসুদার বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ইব্রাহিম আগেও আরেকটা বিয়ে করেছিল। সে পেশায় অনলাইনে মেডিসিনের ব্যবসা করতো। তিনি আরও বলেন, ইব্রাহিম ঠিকমতো বাসায় বাজার করতো না। সামান্য বিষয় নিয়ে মাকসুদার সঙ্গে খারাপ ব্যবহার করতো। গত শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করে হত্যা করে। পরে সে নিজেই থানা—পুলিশ ও আমাদের জানায়। পুলিশ গিয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করে। এসআই মো. ফেরদৌস বলেন, পারিবারিক কলহে ইব্রাহিম তার স্ত্রী মাসুদাকে গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে তার স্ত্রী মারা যায়। পরে খবর পেয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মৃতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান হত্যা মামলা করেছেন। ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com