রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হারের পর মেজাজ হারালেন রোনালদো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না রোনালদো। সেইসঙ্গে জন্ম দিচ্ছেন একের পর এক বিতর্কের। কিছুদিন আগেই অশ্লীল অঙ্গভঙ্গি করে বিপাকে পড়েন রোনালদো। সৌদি আরব থেকে তাকে বের করে দেওয়া দাবি ওঠে। এদিকে ফের ব্যর্থ হলেন সিআরসেভেন। সেইসঙ্গে হারতে হলো আল নাসরকে। সৌদি আরবে কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে গেছে আল নাসর। এই হারে কিংস কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলো আল নাসর। ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় রোনালদোকে দেখা যায় সাপোর্ট স্টাফদের সামনে গিয়ে হাতের ভঙ্গিতে কিছু বোঝাতে। তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দেন। এইদিকে কিংস কাপের সেমিফাইনালে হেরে যাওয়ায় শঙ্কা জাগছে চলতি মৌসুমে রোনালদোর শিরোপাহীন থাকার। সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের দবিতীয়স্থানে আছে আল নাসর। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট তাদের। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com