রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হৃদয়ের ব্যর্থতার দিনে জাফনানের হার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: তাওহিদ হৃদয়ের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হেরেছে জাফনা কিংস। নিজেদের চতুর্থ ম্যাচে বি-লাভ ক্যান্ডির কাছে ৮ উইকেটে হেরেছে জাফনা। ২২ বলে ১৯ রান করেন হৃদয়। আগের দিনই সাকিব আল হাসানের দল গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন হৃদয়। গতরাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জাফনা। ৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিন নম্বরে নামা হৃদয় ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৩টি চারে ২২ বলে ১৯ রানে আউট হন হৃদয়। হৃদয়ের আউটের পর জাফনার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় জাফনা। দুনিথ ওয়েলালাগে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। ক্যান্ডির হাসারাঙ্গা ডি সিলভা-নুয়ান প্রদীপ ৩টি করে উইকেট নেন। ১১৮ রানের টার্গেট ৪২ বল বাকী থাকতেই জয় তুলে নেয় ক্যান্ডি। তিন নম্বরে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন অধিনায়ক হাসারাঙ্গা। ৪ ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে জাফনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে সাকিবের গল টাইটান্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com