রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ মির্জা ফখরুলের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরও যদি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে, তাহলে তা দুঃখজনক ও গভীর উদ্বেগের বিষয়। এটি আবারও আওয়ামী দুঃশাসনের চিত্র মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার ছিল গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা। কিন্তু প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। বিএনপি মহাসচিব তৌহিদুল ইসলামের হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com