বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত টেস্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ওয়ানডে সিরিজ শেষে সাদা পোশাকের ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সোমবার সন্ধ্যায় এই টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ম ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা, ক্লাব হাউজ- ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ৫০০ টাকা। এ ছাড়া রুফটপ হসপিটালিটি আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। স্টক থাকা সাপেক্ষে ম্যাচের দিন গুলোতেও কাউন্টারে টিকিট পাওয়া যাবে। উলে­খ্য, ইতোমধ্যেই ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com