সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

১০ লাখ টাকার পুরস্কার পেল মুশফিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সময় পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ভরসার এক নাম মুশফিক। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠের ক্রিকেটে অবদান স্বরূপ মুশফিককে বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাÐারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভ‚ষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল। এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিক একদিন আমাকে বলেছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com