মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

১৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

এফএনএস: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার ট্রাফিক মোড় সংলগ্ন ১৩ তলা উঁচু ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকার বর্ণালি টাওয়ারের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com