শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

১৪ ডিগ্রির নিচে নামলো সর্বনিম্ন তাপমাত্রা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এফএনএস: প্রকৃতিতে শীতের আমেজ। গ্রামাঞ্চলে রাতে পুরাদস্তুর গায়ে জড়াতে হয় কাঁথা। ঢাকাতেও কমছে তাপমাত্রা। তবে রাজধানীতে দিনে এখনো শীত অনুভ‚ত না হলেও শেষ রাতে কিছুটা শীত পড়ে। এদিকে রোববারের তুলনায় সোমবারের তাপমাত্রা কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে এই তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। একদিনের ব্যবধানে দেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গত রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এরপর গতকাল সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায়, ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও পড়তে পারে হালকা কুয়াশা। এসময় সারাদেশে রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com