সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

২০০৯-১০ আসরের ফাইনালের পর এটিই প্রথম!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: মেয়েদের ফুটবলে সা¤প্রতিক সময়ে মাঠে দর্শক উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। যার আরেকটি নজির দেখা যাবে আসছে উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। ম্যাচের জন্য নির্ধারিত সব টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রতিযোগিতাটিতে এমন ঘটনা ২০০৯-১০ আসরের ফাইনালের পর এটিই প্রথম। নেদারল্যান্ডসের আইন্দহোভেনের পিএসভি স্টেডিয়ামে বার্সেলোনা ও ভলফসবুর্গের শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আগামী ৩ জুন। মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা জানিয়েছে, ওই ম্যাচের ৩৪ হাজার ১০০ এর বেশি টিকেট বিক্রির জন্য ছাড়া হয়েছিল। নেদারল্যান্ডসে মেয়েদের কোনো ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হবে এটি। পেছনে পড়ে যাবে একই মাঠে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস জাতীয় দলের ম্যাচে ৩০ হাজার ৬৪০ জন দর্শক উপস্থিতির রেকর্ড। গত রোববার চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের উইমেন’স এফএ কাপের ফাইনাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বসে দেখেছে ৭৭ হাজার ৩৯০ জন দর্শক, ইংল্যান্ডে মেয়েদের ঘরোয়া কোনো ম্যাচে যা সর্বোচ্চ। গত বছর বার্সেলোনা ও ভলফসবুর্গের চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে কাম্প নউয়ে দর্শক উপস্থিতি ছিল ৯১ হাজার ৬৪৮ জন, মেয়েদের কোনো ম্যাচে যা রেকর্ড। এই নিয়ে টানা তৃতীয় এবং পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবার উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে বার্সেলোনা। একমাত্র শিরোপাটি তারা জিতেছিল ২০২০-২১ আসরে। ২০১২-১৩ ও ২০১৩-১৪, টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মান ক্লাব ভলফসবুর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com