সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

২০২৪ কোপা আমেরিকার সময় চ‚ড়ান্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ কোপা আমেরিকা। দুই আসর পর আবারো কোপা আমেরিকা ফিরছে যুক্তরাষ্ট্রে। আসন্ন কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে ১৬ দল। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। টুর্নামেন্টটির দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই। কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে দিন গণনা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি। কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, ‘মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবে-তা দ্রæতই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com