বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৩য় বার শ্রেষ্ঠ অধ্যক্ষ আবুল কালাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

দেবহাটা অফিস ॥ তৃতীয়বারের মত দেবহাটার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সখিপুর হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালে উপজেলা পর্যায়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ইতিপূর্বে ২০২২, ২০২৩ সালেও তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন, শিক্ষাবিদ আবুল কালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী শিক্ষার্থী। ছাত্র জীবনেও তিনি বারবার মেধার পরিচয় দিয়েছেন। শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে তিনি সাতক্ষীরা দিবা নৈশ কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তিতে দেবহাটার একমাত্র নারী শিক্ষা কলেজ হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে যোগদানের মাধ্যমে নিজ উপজেলার নারী শিক্ষাকে অধিকতর উচ্চতায় নিয়েছেন। দেবহাটার পারুলিয়ার খেজুর বাড়ীয়া গ্রামের মৃত জেহের আলী ও রত্নাগর্ভা মাতা সুফিয়া খাতুন দম্পত্তির পুত্র এই প্রতিশ্র“তি শীল অধ্যক্ষ। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার অর্জনে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সহ অভিভাবকরা বিশেষ ভাবে খুশি। তিনি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন এই অর্জন দৃশ্যতঃ আমার সহকর্মি শিক্ষক পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী সহ কলেজ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল পরিশ্রমি কর্মযজ্ঞের অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com