মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠলো দুই পর্যটকের লাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে নিখেঁাজ দুই পর্যটকের লাশের সন্ধান মিলেছে ৪২ ঘণ্টা পর। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখেঁাজ পর্যটক প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্তের (১৭) লাশ ভেসে ওঠে। এর আগে, গত মঙ্গলবার একই স্থানে দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় তারা। কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটকদল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্য থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত নদীতে ডুবে নিখেঁাজ হয়। তাদের লাশ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর একই স্থানে ভেসে উঠেছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখেঁাজ দুই পর্যটকের মরদেহের খেঁাজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com