মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ বাতিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন বাতিল করেছে সরকার। গতকাল রোববার প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে আগামী ১০—২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য ৫০ জন বিচারবিভাগীয় কর্মকর্তার অনুমতি সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো। এর আগে গত ৪ জানুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তা— এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ—১ শাখা থেকে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com