সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৫৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো মিয়ানমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

এফএনএস: টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ আটক বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। এর আগে, গত বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০—১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তাদের কোনো খেঁাজ পাওয়া যায়নি বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান। ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, গত বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ—পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার একপর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌ বাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়। তিনি আরও বলেন, ধরে নিয়ে নিয়ে যাওয়া ছয়টি ট্রলারের মালিকরা হলো— টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকানাধীন দুটি ট্রলার রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com