মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার জনের মধ্যে দুই জন মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে মারা যান মো. হান্নান (৫২)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় মারা যান মো. কবির (৪৫)। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘চার জন দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে হান্নান ও কবিরের মৃত্যু হয়েছে। গত ১ মে সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইল মিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হনÍ সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২), অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (৩২) এবং সাইফুল (২৮) নামে আরও একজন। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেল থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com