সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও ছুটি নিয়েছেন সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: অ্যান্টিগায় গতকাল শুক্রবার থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু এখনো দলের সঙ্গে যোগ দেননি তৃতীয় দফায় নবনির্বাচিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ছাড়াই বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচ খেলেছে। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের গতকাল শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের থেকে আগেই কয়েকদিনের ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজ শেষে তিনি বডি চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু সাকিব দেশে ফিরে আসেন। কয়দিন পর কাউকে কিছু না জানিয়ে নিরবে যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সাকিবের আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি ১১ জুন যোগ দেবেন। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ খেললে সাকিব অধিনায়ক হিসেবে নিজের ভাবনাটা দলের মাঝে ছড়িয়ে দিতে পারতেন। কিন্তু সেটি হচ্ছে না। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২৪ জুন সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। এরপর যথাক্রমে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com