বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফিফা র‌্যাংকিংয়ে ফের পেছালো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: চলতি এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হারের পর রেটিং পয়েন্ট ৫.০১ কমে যায়। র‌্যাংকিংয়েও এক ধাপ পেছাতে হয়েছে। গত শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল-সবুজ বাহিনীরা। জয়েরও সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারার ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে। এতে আরও ৭.৯ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। সেই সঙ্গে র‌্যাংকিংয়েও আরও তিন ধাপ পেছাতে হলো। এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এর মধ্য দিয়ে ৪০ মাস পর আবারও ১৯০-এর পেছনে চলে গেল জামাল ভ‚ঁইয়ারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com