বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৪৩৩ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

এফএনএস: দেশে করোনা শনাক্তের হার বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ৩৯৩ জন, আর ঢাকা শহরে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন; যা মোট শনাক্তের প্রায় ৯০ শতাংশ। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়নি কেউ। এর বাইরে চট্টগ্রামে শনাক্ত হয়েছেন ৩৭ জন। আর রাজশাহী বিভাগে একজন এবং খুলনায় দুই জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com