বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দীনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দীন মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এলজিইডি মিলনায়তনে সাংবাদিক ঐক্যের আয়োজনে সাংবাদিক ঐক্যের আহবায়ক প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকইলাহী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহম তারেকউদ্দীন। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দীন ছিলেন সুন্দর সাতক্ষীরা গড়ার অন্যতম একজন। তিনি স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তার মাধ্যমে সাতক্ষীরায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। তার প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক পত্রদূত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। পত্রিকাটি স্বাধীনতা স্বপক্ষের সংবাদ প্রকাশ করছে। বক্তারা আরও বলেন তিনি তৎকালীন সময়ে জেলা আ’লীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। এই ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ দিন অতিবাহিত হলেও সুষ্ঠু বিচার সম্ভব হয়নি। দ্রুত প্রকৃত দোষীদের আইনের মাধ্যমে শাস্তির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ আনিছুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেজুতি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, কাজী শওকাত হোসেন ময়না, আব্দুল ওয়াজেদ কচি, এ্যাড. খায়রুল বদিউজ্জামান, রবিউল ইসলাম, আমিনা বিলকিস ময়না, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, এড. বিলাল হোসেন আজাদ প্রমুখ। এছাড়া সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল­াহ কায়সার সুমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com