সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরার প্রাথমিকের শিশুদের শ্রেষ্ঠত্ব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ প্রাথমিকের শিশু শিক্ষার্থীর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর নিজেকে বিশেষ ভাবে আলোকিত করলেন। গত ১৬ জুন খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা তিন শিক্ষার্থী যথাক্রমে চুপড়িয়া সরকারি প্রাথ: বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থী তৌফাতুল ইয়াসমিন লুবনা অংক দৌড়ে, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী অনিন্দিতা চক্রবর্তী একক অভিনয়ে, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী তাসমিয়্যাহ তন্নি, শ্রীপতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী শ্রেষ্ঠা হালদার পল­ীগীতিতে প্রথম স্থান অধিকারের কৃতিত্ব অর্জন করেছে। সাতক্ষীরার এই কৃতি শিক্ষার্থীরা আগামীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ায় এগিয়ে থাকা সাতক্ষীরার শিশুরা সা¤প্রতিক বছর গুলোতে সাফল্য পাচ্ছিলেন না আর এ নিয়ে অভিভাবক সহ প্রতিযোগিদের মাঝে হতাশা এবং ক্ষোভ কাজ করছিল, শিশুদের কৃতিত্বের খবরে তাই অভিভাবকদের বলতে শোনা গেছে শিশুদের নিয়ে পক্ষপাতিত্ব, বৈরিতার এবং নিরপেক্ষতার ঘাটতি না থাকলে যোগ্যতার যথাযথ মূল্যায়ন হয়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন আমাদের শিশুরা জাতীয় পর্যায়েও ভাল করবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com