শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় তিন হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তিন হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানাসহ আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর দুইটার দিকে আকস্মিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার ওই সময় উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম কলারোয়া বাজারের বিভিন্ন ভাত ও মিস্টির দোকানে অভিযান চালায়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে উপজেলা পরিষদের সামনে হাইস্কুল মার্কেটের সামনে দুলালের মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা, পাশে জয়ন্তী মিষ্টির দোকানের মালিককে ৫ হাজার ও রাজ হোটেলের মালিককে ১০ টাকার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানাসহ আদায় হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা রনজিৎ কুমার মলি­ক,কলারোয়া থানার এ এস আই আনোয়ার হোসেন,ইউএনও অফিসের আব্দুল মান্নান, হাসানুজ্জামান প্রমুখ। উপজেলার নির্বাহী অফিসার জরিমানা করার বিসয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com