মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪ দিনেই ম্যাচ শেষ হয়ে গেছে। আগামীকাল থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচটি জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ম্যাচ জিতে সিরিজ হার এড়াতে চাইবে টাইগাররা। প্রথম টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে টপ অর্ডার ব্যাটাররা। ফলে সেন্ট লুসিয়ায় একাদশে পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় টেস্ট দলে ফেরার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ের। দলে আরও একটি পরিবর্তন হতে পারে। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলাম খেলবেন। এমন সম্ভাবনা রয়েছে। টানা ব্যাটিং ব্যর্থতার পর আরও একটি সুযোগ পাচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। একাদশের বাকি জায়গাগুলো অপরিবর্তনীয় থাকবে। একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত/এনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com