শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নির্জন কারাবাসে সু চি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস বিদেশ : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্জন কারাবাসে নেওয়া হয়েছে। রাজধানী নেপিডোতে সেনানির্মিত কারাগারে তাকে স্থানান্তর করা হয় বলে গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন সামরিক জান্তার এক মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র জাও মিন তুন এক বিবৃতিতে বলেছেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী… (অং সান সু চিকে) গত বুধবার থেকে কারাগারে নির্জন কারাগারে রাখা হয়েছে।’ গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকে সু চি রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী ও তার পোষা কুকুরটি ছিল। ৭৭ বছরের সু চিকে শুধুমাত্র জান্তা আদালতে তার বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের করা হতো। সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি, কোভিড- ১৯ এর নিয়ম লঙ্ঘন এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে এ পর্যন্ত ১১ বছরের সাজা দিয়েছে। এর আগে জান্তা শাসনের অধীনে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিজের বাড়িতে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সু চি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com