মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২

এফএনএস: খুলনা জেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হালিম গাজী ও সেনহাটি এলাকার হাজি শহিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোল­া জুলকার নাইম ওরফে মারজান আহমেদ ওরফে মুন্নাকে (৩৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুন্না খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের মোল্যাবাড়ীর মৃত সোহরাব মোল্যার ছেলে। তিনি ইউপি চেয়ারম্যান আবদুল হালিম গাজী হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি। এ ছাড়া তিনি উপজেলার সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে মুন্না নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অমিত। খালিশপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। তবে পূর্বশত্র“তার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com