মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগরের বাস্তবায়নে ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুফলভোগী কৃষকবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার ১২০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ড্যাব সার, ১০ কেজি পটাশ সার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহিনুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com