বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মথুরেশপুর মুক্তিযোদ্ধা কমান্ডারের ইন্তেকাল \ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কামান্ডার ও দেয়া ডি,এম,সি, ক্লাবের প্রবীণ ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মদ আলী (৭০) আর নেই। গতকাল সকাল ১০টার ক্যান্সার জনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল­াহী……… রাজিউন)। তিনি মুকুন্দপুর গ্রামের মৃত শেখ শামসুদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বাদ আছর মুকুন্দপুর গড়েরহাট ঈদগাহ ময়দানে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা আব্দুল হাকিম সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমের আত্মিয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম, মমতাজ হোসেন মন্টু’র ইমামতিতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com