শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরাজুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহি কামারালী দাখিল মাদ্রাসার অফিস সহকারী সিরাজুল ইসলাম মোল্যার বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এ বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল ওহাবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল, কামারালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, সহকারী সুপার মাওলানা আব্দুল গফুর, প্রাক্তন ছাত্র কবির হোসেন প্রমুখ। এছাড়া এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অত্র মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী অফিস সহকারী সিরাজুল ইসলামকে নগদ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন উপঢৌকন দেওয়া হয়। এ ছাড়া হাইস্কুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও তাকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com