সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ কর্তৃক গুলি করে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকালে শহরের ওয়াপদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক এইচ আর মুকুল, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এড. এবিএম সেলিম বক্তারা বলেন শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা করে বিএনপির কর্মীকে হত্যা করা হয়েছে। সরকার বিএনপির আন্দোলনকে দমন করতে এ হত্যা করেছে। আব্দুর রহিম হত্যার বিচারের দাবি করেন। এর পূর্বে ইটাগাছা মোড় থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com