মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতক্ষীরার সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুবার্ষিকী ও ৪ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে গতকাল দুপুরে শহরের পলাশপোল সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এস এম মহিদার রহমান। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “ সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণ করে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সমাজে উন্নয়ন ও দুর্নীতির সংবাদ বেশি বেশি পরিবেশন করতে হবে। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। সাংবাদিকদের সমাজে যথেষ্ট সম্মান রয়েছে আর সেই সম্মান ধরে রাখতে হবে।” বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সংবর্ধিত অতিথি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাস রায়, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আবদুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দীন। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য জাহাঙ্গীর কবির, সাধারণ সদস্য সহকারী অধ্যাপক নাজমুল হক প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, শেখ হাসান গফুর, রুহুল আমিন, আব্দুস সালাম, সরদার জিল­ুর, আব্দুল মতিন, আতিয়ার রহমান, জিয়াউর রহমান, আবু জাফর মোঃ সালেহ, রুবেল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, রফিক আহমেদ, এম হাফিজুর রহমান শিমুল, শেখ রেজাউল ইসলাম বাবলু, অহিদুজ্জামান, এম আমিরুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ, শেখ ফারুক, খায়রুল আলম সবুজ, আবীর হোসেন লিয়ন, জুলফিকার রহমান, হাবিবুল­াহ বাহার, সাইফুল আজম খান, গোলাম মোস্তফা, এস কে হাসান, আব্দুল­াহ আল মামুন, হাসান ইকবাল মামুন সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com